দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া ৪ লাখ ২২ হাজার ৯০৫ শিক্ষার্থী পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ পেতে যাচ্ছেন। নতুন উদ্যোগ অনুযায়ী, ফল প্রকাশের এক মাসের মধ্যে শুধু অকৃতকার্য বিষয়গুলোতে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন তাঁরা।
শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এ তথ্য জানান।
সংশ্লিষ্টরা জানান, প্রচলিত নিয়ম অনুযায়ী, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হলে পরবর্তী বছর আবার পরীক্ষায় অংশ নিতে হয়। সে ক্ষেত্রে শুধু অকৃতকার্য বিষয়গুলো অথবা ইচ্ছা করলে সব বিষয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে। ফলে এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদেরও পরবর্তী পরীক্ষার জন্য প্রায় এক বছর অপেক্ষা করতে হয়।
নতুন উদ্যোগ বাস্তবায়িত হলে সেই অপেক্ষা কমে আসবে। এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা ফল প্রকাশের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন মোট ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন শিক্ষার্থী। তবে পুনরায় পরীক্ষা আয়োজনের নির্দিষ্ট তারিখ, আবেদনপ্রক্রিয়া, সময়সূচি ও অন্যান্য নিয়মাবলি এখনো জানানো হয়নি। এ বিষয়ে পরবর্তী সময়ে আনুষ্ঠানিক নির্দেশনা প্রকাশ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এমএম/